ঢাকা | বঙ্গাব্দ

ব্লেন্ডার ব্যবহার: ভর্তা, মসলা বাটায় সময় ও পরিশ্রম বাঁচানোর টিপস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আজকাল ভর্তা বা মসলা বাটা সবকিছুতেই ব্লেন্ডার ব্যবহার হয়। এতে সময় ও পরিশ্রম দুই-ই বাঁচে। তবে নিয়মিত ব্লেন্ডার ব্যবহার করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

পানি ব্যবহার
সরিষা বা পোস্ত বাটার সময় বেশি পানি দেওয়া ঠিক নয়। এতে ব্লেন্ডারের ঢাকনার ফাঁক দিয়ে পানি বেরিয়ে যেতে পারে এবং বাটা ঠিকমতো হবে না। অল্প জিনিস বাটতে হলে প্রথমে শুকনো অবস্থায় ব্লেন্ডার ১ মিনিট চালান। পরে অল্প অল্প পানি দিয়ে মেশিন চালান।

জার ভর্তি করার নিয়ম
ব্লেন্ডারে জার পুরো ভর্তি করে দেওয়া ঠিক নয়। এতে ব্লেডে থাকা জিনিস বাটা হলেও উপরের অংশ দানাদানা থাকে।

ব্লেন্ডার ধোয়া
মশলা বাটার পরে ব্লেন্ডার সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া দরকার। পানি দিয়ে ধোলেই মশলার গন্ধ রয়ে যাবে। অন্য মশলা বাটার সময় সমস্যা হবে। ব্লেন্ডার না ধুয়ে রাখলে গন্ধ হওয়ার পাশাপাশি ব্লেডের ধারও কমতে পারে।

পানি মুছে রাখা
ব্লেন্ডারের পানি মুছে না রাখলে ব্লেডের ধার কমে যায়। এতে যন্ত্রের উপর চাপ বেশি পড়ে এবং দ্রুত খারাপ হয়ে যেতে পারে।

স্পিড ও সেটিং ব্যবহার
মিক্সারে নানা রকম সেটিং থাকে। কোন মসলার জন্য কোন মোড ব্যবহার করবেন তা বুঝতে হবে। স্পিড বা গতিও গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স