ঢাকা | বঙ্গাব্দ

ভ্যাপসা গরমে হালকা ও সহজপাচ্য খাবারের রেসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ভ্যাপসা গরমে ভারী ও তৈলাক্ত খাবার খেলে পেটের বারোটা বাজে। বদহজম, পেটের পীড়া বেশ ভোগায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে খাবার টেবিলে রাখুন সহজপাচ্য খাবার। তিন ধরনের সুস্বাদু খাবারের রেসিপি দিয়েছেন কোহিনুর বেগম

ঝিঙে পোস্ত 
উপকরণ: ঝিঙে ৫০০ গ্রাম, পোস্ত বাটা ১০০ গ্রাম, কাঁচামরিচ  ও পেঁয়াজ বাটা এক চা চামচ, হলুদ ও কালোজিরা আধা চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, শুকনামরিচ দুটি। 
প্রস্তুত প্রণালি: ঝিঙে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম হলে শুকনামরিচ ও কালোজিরা ফোড়ন দিয়ে ঝিঙেসহ সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিডিয়াম আঁচে পাঁচ মিনিট ঢেকে রাখুন। ঝিঙের গায়ের রস মাখামাখা হলে এবং তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। 

শুঁটকি ও কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি    
উপকরণ: লতি ৫০০ গ্রাম, কাঁঠালের বিচি ২০০ গ্রাম, শুঁটকি ১০০ গ্রাম, হলুদ,  শুকনামরিচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, আদা-রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: লতি, কাঁঠালের বিচি, শুঁটকি কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। তেল গরম হলে পেঁয়াজ কুচিসহ সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কাঁঠালের বিচি, শুঁটকি ও লতি দিয়ে কষান। কষানো হলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করুন। লতি, কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে মাখামাখা হলে নামিয়ে নিন। 

চালতার টকে
কচুরমুখি
উপকরণ: কচুরমুখি ৫০০ গ্রাম, চালতা অর্ধেকটি, আদা-রসুন বাটা, হলুদ, ধনিয়া, জিরা, শুকনামরিচের গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, তেল এক টেবিল চামচ, কাঁচামরিচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: কচুরমুখি ও চালতা কেটে ধুয়ে নিন। পাত্রে তেল গরম হলে পেঁয়াজ কুচি, সব উপকরণ, কচুরমুখি ও চালতা দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে ১০ মিনিট রান্না করুন। কচুরমুখি ও চালতা সেদ্ধ হলে চুলা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। 


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স