ঢাকা, ১৫ সেপ্টেম্বর:
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দেওয়া হয়েছে এবং জনস্বার্থে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপনে নির্ধারিত স্থানে দায়িত্ব পালন করবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের ২১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে, ২২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের ব্যাপক রদবদল পুলিশ প্রশাসনে কার্যকরী ও গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।



সুত্রঃ আমাদের সময়
daliykalerbangladesh