ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরের সদরপুরে ১০ টাকায় একটি ইলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ফরিদপুরের সদরপুরে ১০ টাকায় একটি ইলিশ মাছ পেল গরীব ও অসহায় মানুষ। বিশেষ উদ্যোগে প্রায় ছয়শত মানুষের মধ্যে নামমাত্র মূল্যে এই ইলিশ বিক্রি করা হয়।

আজ বুধবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাইস্কুল মাঠে মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এই ইলিশ মাছ বিক্রয় করা হয়।‎

এসময় ইলিশ মাছ নিতে সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গরিব-অসহায় মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। পরিবার প্রতি একটি করে ইলিশ মাছ দশ টাকা মূল্যে বিক্রি করা হয়। প্রায় ৬০০ মানুষের মাঝে এই ইলিশ মাছ দেওয়ার কথা থাকলেও সেখানে শত শতমানুষ উপস্থিত হয়। তবে সবাইকে ইলিশ মাছ দেওয়া সম্ভব হয়নি। এ সময় স্কুল মাঠে হট্টগোল শুরু হল। ইলিশ মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু করে উপস্থিত জনতা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, ‘এই মুহূর্তে দেশের সব চাইতে দামি মাছ ইলিশ। যে মাছটি কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয়শত মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ মাছ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এ খবর পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হয়।’

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স