ঢাকা | বঙ্গাব্দ

নুরকে দেখতে বাসায় গেলেন আমির খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর মহানগর প্রজেক্টে নুরের বাসায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

গণঅধিকার পরিষদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গত সোমবার বাসায় ফেরেন নুরুল হক নুর।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর হুকুমের আসামি করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স