ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা; তিন নিরাপত্তাকর্মী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মিলের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আলামিন ওরফে লিপু(৩৬), এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর) র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, “একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

এ ঘটনায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, “গ্রেফতারকৃত তিন নিরাপত্তাকর্মীকে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে আটক জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটত। এজন্য কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয় চন্দ্র সরকার মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স