ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে এলডিপি নেত্রীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিরতণ করছেন জয়পুরহাট-২ আসনে মনোনয়ন প্রত্যাশী এলডিপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপিকা কারিমা খাতুন। 

আজ শনিবার আক্কেলপুর এবং ক্ষেতলালের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি। গতকাল শুক্রবার দিনব্যাপী কালাই উপজেলার জিন্দাপুর, মাত্রাই, পুনট, আহম্মেদপুর, পৌরসভায় গণসংযোগ করেন এই নেত্রী। এসময় তিনি এলডিপির নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

অধ্যাপিকা কারিমা খাতুন বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছি। আমি বিশ্বাস করি, জোটগত নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আমি শতভাগ মনোনয়ন পাবো। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। জয়পুরহাট-২ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে অধ্যাপিকা কারিমা খাতুন একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স