ঢাকা | বঙ্গাব্দ

স্বাস্থ্য গবেষণায় ভারতের তুলনায় বাংলাদেশে বরাদ্দ ১৯ গুণ কম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
স্বাস্থ্য গবেষণায় বাজেট বরাদ্দে ভারতের তুলনায় বাংলাদেশের বাজেট প্রায় ১৯ গুণ কম। এ খাতে আরেক প্রতিবেশী দেশ শ্রীলংকার চেয়েও চার গুণ কম বরাদ্দ বাংলাদেশে।

আজ শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমআরসির সভাপতি অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

তিনি বলেন, ভারতের গবেষণা কাউন্সিল আইসিএমআরের বার্ষিক বাজেট ২৮৩ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার। এতে জনসংখ্যা অনুযায়ী মাথাপিছু বরাদ্দ ০ দশমিক ১৯ ডলার। অন্যদিকে, বিএমআরসির বাজেট মাত্র ১ দশমিক ৮২ মিলিয়ন ডলার, অর্থাৎ মাথাপিছু মাত্র ০ দশমিক ০১ ডলার। শ্রীলংকার জাতীয় গবেষণা পরিষদের (এনআরসি) বাজেট ০ দশমিক ৮৬ মিলিয়ন ডলার, যা মাথাপিছু ০ দশমিক ০৪ ডলার।

অধ্যাপক সায়েবা আক্তার বলেন, ‘এ ধরনের চরম বৈষম্য বাংলাদেশের গবেষণার সক্ষমতা হ্রাস করছে। পাশাপাশি, বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থান দুর্বল করছে।’

সভায় গবেষণায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করাসহ গবেষণা অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) মাহবুব আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স