ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে যা বলল হামাস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।এই স্বীকৃতিকে ফিলিস্তিনিদের জন্য বিজয় বলে আখ্যা দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। আজ সোমবার গোষ্ঠীর সিনিয়র কর্মকর্তা মাহমুদ মারাদোই বলেন, ‘এই স্বীকৃতি ফিলিস্তিনের জন্য বিজয় ও আমাদের লক্ষ্যের সঙ্গে সুবিচার।’

হামাসের এই কর্মকর্তা বলেন, ‘এই স্বীকৃতির মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো যে দখলদারিত্বের মাত্রা যত ভয়াবহই হোক না কেন, আমরা অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হবো না।’ 

হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই স্বীকৃতির সঙ্গে অবশ্যই বাস্তব পদক্ষেপ থাকতে হবে। গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স