ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫৮৫৫ মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ৫ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

মঙ্গলবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩২টি গাড়ি ডাম্পিং, ৯৭টি গাড়ি রেকার ও ৩ হাজার ৮৮০টি মামলা করা হয় ও গত সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮১টি গাড়ি ডাম্পিং, ১১৯টি গাড়ি রেকার ও ১ হাজার ৯৭৫টি মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স