ঢাকা | বঙ্গাব্দ

পদ্মার দুই ইলিশ বিক্রি ১৭ হাজার ৬৪০ টাকায়, ওজন ৪ কেজি ২০০ গ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুইটি ইলিশ বি‌ক্রি হয়েছে ১৭ হাজার ৬৪০ টাকায়। মাছ দুটির ওজন চার কে‌জি ২০০ গ্রাম।

আজ বৃহস্প‌তিবার দুপুরে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছ থেকে চার হাজার ২০০ টাকা কে‌জি দরে মাছ দুটি কেনেন এক আমে‌রিকা প্রবাসী।

এর আগে আজ ভোরে স্থানীয় জেলে মিলন হলদারের জালে ধরা পড়ে মাছ দুইটি। সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ তিন হাজার ৮০০ টাকা কে‌জি দরে ১৫ হাজার ৯৬০ টাকায় মাছ দুইটি কিনে নেন।

সম্রাট শাজাহান শেখ জানান, উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে দুইটি ইলিশ ৩ হাজার ৮০০ টাকা কে‌জি দরে কেনা হয়। পরে মোবাইল ফোনে যোগা‌যোগের মাধ্যমে চার হাজার ২০০ টাকা কে‌জি দরে ১৭ হাজার ৬৪০ টাকায় এক আমে‌রিকা প্রবাসীর কাছে বিক্রি ক‌রা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স