ঢাকা | বঙ্গাব্দ

রপ্তানি আয়ে অগ্রিম অর্থ গ্রহণে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ

রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো ও রপ্তানি বাণিজ্য সহজ করতে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয় পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এক সার্কুলারে বিদেশি ক্রেতার কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার বাধ্যবাধকতা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া নতুন নির্দেশনায় প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, রপ্তানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এই শিথিলতা রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে, একইসঙ্গে ব্যাংকিং তদারকির মাধ্যমে নিয়মনীতি মেনে চলা নিশ্চিত করবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স