বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর থানার মোট ২৮টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।
জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বন্দর উপজেলার ১৬টি পূজামন্ডপ এবং মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দর থানার ১২টি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রতিটি পূজামন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় করেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেন।
এ সময় স্থানীয় সনাতন ধর্মের বিশিষ্টজন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ তার কর্মী-সমর্থকেরাও সঙ্গে ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাকসুদ হোসেনের এই উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
daliykalerbangladesh