ঢাকা | বঙ্গাব্দ

এম এ মালিক: গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘ভারতের কারণে আমাদের দেশের গণতন্ত্র ও সুশাসন বার বার ব্যহত হয়েছে। তাই দেশের মানুষের অধিকার রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।’

শনিবার সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহান উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে এমএ মালিক বলেন, ‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। দেশে একটি সত্যিকারের নির্বাচন দরকার। আর এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। দেশের কল্যাণে, মানুষের সেবায়, আল্লাহর ওপর ভরসা রেখেই এগিয়ে যেতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স