ঢাকা | বঙ্গাব্দ

সদরঘাট পাইকারি বাজারে আগুন, হতাহতের খবর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লেগেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত জানান।

তিনি বলেন, আজ সকাল ৮টা ৫ মিনিটে আমাদের কাছে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর আসে। পরে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স