ঢাকা | বঙ্গাব্দ

মাগুরায় পুকুরে ডুবে দুই বছরের শিশু মাহিয়ার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

“বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছর বয়সী মাহিয়া মারা গেছে। নিশ্চিত করেছেন শিশুটির বাবা শুকুর আলী।  মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামে  সোমবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।

শুকুর আলীর জানান, তিনি কাঁধে করে বড় ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে পাটকাঠির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভিতরে হাঁটাহাঁটি করছিল। কিছুক্ষণ পরে সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার অমিত কুমার বিশ্বাস শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু মাহিয়া ছিলো শুকুর আলীর একমাত্র মেয়ে এবং তার একটি ছেলে ভাইও আছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এই ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স