ঢাকা | বঙ্গাব্দ

আজকের গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক কর্মসূচি (৮ অক্টোবর)

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রাজধানীসহ সারা দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। 

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (৮ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

সকাল ১১টা : গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় ঐকমত্য কমিশন

দুপুর ২টা : ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টা ৪৫ মিনিট : ডিএমপি হেডকোয়ার্টার প্রাঙ্গণে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স