ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিষদ নেতা নেওয়াজ কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় আলী নেওয়াজকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোবেল মিয়া কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সোলাইমান হোসেন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নেওয়াজকে কারাগারে রাখার আবেদনে বলা হয়, শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মব সৃষ্টি করে তাকে পুলিশে দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। পরে সকাল ৬টার দিকে দক্ষিণখান থানা থেকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর নিহতের বাবা আসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স