ঢাকা | বঙ্গাব্দ

“নারায়ণগঞ্জে শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন”

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জনের আয়োজনে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ১ হাজার ৭২১ জনকে ১৮ দিনের মধ্যে টিকা দেয়া হবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, কোন শিশু যদি কোন কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সেই দায়িত্ব আমাদের ওপর বর্তাবে। আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনভাবেই রোগে আক্রান্ত না হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স