রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকা আজ পঞ্চম স্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ১৬১ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এই তথ্য উঠে এসেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ২৬৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৯২। তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে ১৮৫ স্কোর নিয়ে কাতারের দোহার এবং ১৬৩ স্কোর নিয়ে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
daliykalerbangladesh