ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবি কুসুম্বায় জমি দখল নিয়ে তুমুল মারামারি, চারজন হাসপাতালে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারের  দক্ষিণ পাশে  দলিল মূলে ক্রয়কৃত ১১শতক সম্পত্তি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে ৪জন আহত হয়েছেন। 

১৩ ই অক্টোবর সোমবার  পাঁচবিবি থানার অভিযোগ সূত্রে জানা যায়,  শালাইপুর বাজারের কারেন্ট পাড়া গ্রামের  মৃত রেজাউল করিমের  মেয়ে রোজিনা বেগম( ৩৫) বলেন  আমার বাবা মৃত রেজাউল করিম 
আমার মায়ের নামে ১১ শতক জমি পুকুরসহ  লিখে দেন, এরপর থেকেই আমার ছোট চাচা, চাচি, চাচাতো ভাইয়েরা জোর করে আমাদের পুকুরটি দখল নেয়ার চেষ্টা করে। 

পরবর্তীতে আদালতে আমার চাচা বাদী হয়ে মামলা করেন, মামলা আদালতে চলাকালীন সময় ২০২২সালে আমার মা ও২০২৪ সালে আমার বাবা মারা যায়, মামলার বিবাদি মারা যাওয়ার কারণে এবং আদালতকে অবগত না করার কারণে  বাদী আদালতে এক পক্ষ রায় পেয়ে যান, বিষয়টি আমরা জানার পরে উচ্চ আদালতে আপিল করি, মামলাটি এখনো আদালতে চলমান, মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই  আমাদের পুকুরটি বিবাদী জামিরুল ইসলাম, শরিফুল ইসলাম, আজগর আলী, রওশনারা বেগম  ভাড়াটিয়া বাহিনী নিয়ে এসে  আমাদের পুকুরটি দখল করে মাছ মারার চেষ্টা করে, এ সময় আমার ছোট ভাই শামীম ও আমার স্বামী মুরশিদুল ইসলাম বিবাদীদের পুকুর দখল করে মাছ মারতে নিষেধ করলে  দেশীয় অস্ত্র সহ বিবাদীগণ আমাদের মারপিট করে আহত করে। 

আমাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীগণ হুমকি ধামকি দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, প্রতিবেশিরা  আমাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নিয়ে আসে। 

তবে এ বিষয়ে বিবাদী রওশনারার সাথে কথা হলে, তিনি জানান  পুকুরটি আমাদের, আদালতের রায় পেয়েছি, এই কারণে পুকুরের মাছ মেরেছি, আমিও থানায় অভিযোগ করেছি। 

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান, দুই পক্ষই পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স