ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় নারী নিহত, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ অন্তত তিনজন আহত হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা আক্তার (৫৫) চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সিএনজিচালতি অটোরিকশা করে হাসিনা আমিন বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশে যাত্রা করে। ওই সময় অটোরিকশাটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নোয়াখালীগ্রামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। 

পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী হাসিনাসহ আরও তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স