পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি ও সদর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট এক আসন।আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি বিএনপি থেকে আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে কে লড়াই করবে, চলছে জল্পনা কল্পনা । জয়পুরহাট এক আসনে বিএনপি থেকে বর্তমান তিনজন এমপি পদে মনোনয়ন চাচ্ছেন পথসভা ও প্রচারণা করছেন। এই আসনটি দীর্ঘ সময় বিএনপির দখলে ছিল। সর্বশেষ বিএনপি থেকে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন মো: মোজাহার আলী প্রধান। বর্তমানে তিনি মৃত হওয়ায় আসনটিতে নতুন মুখ দেখা যাবে।
আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন চাচ্ছেন ফয়সল আলীম তিনি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত জাতীয় নেতা এমপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার সরকারের মন্ত্রী আব্দুল আলীম সাহেবের পুত্র।
মো: মাসুদ রানা প্রধান তিনিও চান জয়পুরহাট এক আসনে বিএনপির মনোনয়ন। মো: মাসুদ রানা প্রধান জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা। তিনি জয়পুরহাট এক আসনের সর্বশেষ বিএনপির এমপি মরহুম মোজাহার আলীর পুত্র ও আসনটিতে অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল বিএনপি থেকে মনোনয়ন চাচ্ছেন। তিনি জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি।
জয়পুরহাট জেলার বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে একটাই আলোচনা কে হচ্ছেন জয়পুরহাট এক আসনে ধানের শীষের কান্ডারি। ধানের শীষে ভোট দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাধারণ ভোটাররা বলছে বিএনপি থেকে কাকে মনোনয়ন দিবে তার উপর নির্ভর করে আমরা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিব। শেষ হতে চলেছে এসব জল্পনা কল্পনা আসনটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে রানা প্রধানের নাম। সাধারণ ভোটাররা বলছে এই আসনটিতে জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ তিনি অত্যন্ত জনপ্রিয় হওয়ায় তার একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে বিএনপির রানা প্রধান । কারণ জানতে চাইলে সাধারণ ভোটাররা বলেন শুধু বিএনপির নেতা কর্মীদের ভোটে আসনটিতে জয় পাওয়া সম্ভব না জয় পেতে হলে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য হতে হবে এমন গ্রহণযোগ্যতা জয়পুরহাট এক আসনে মনোনয়ন চাওয়ার তিন জনের মধ্যে এক জনেরই আছেন তরুণ হওয়ায় যুব সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ভোটাররা এমন একজন ব্যক্তিকেই জয়পুরহাট এক আসনের এমপি হিসেবে চান ও ভোট দিতে চান। তিনি মনোনয়ন না পেলে বিএনপির প্রার্থীকে ভোট দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন আমরা সাধারণ মানুষ আমরা দলটল বুঝিনা ভালো মানুষকে ভোট দিব। তারা আরও বলেন রানা প্রধানের নাম ব্যবহার করে অনেকেই অপকর্ম করছে পাঁচবিবিতে এ বিষয়ে রানা প্রধানকে সতর্ক থাকারও পরামর্শ প্রদান করেন।
daliykalerbangladesh