ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, সহকারী কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৩০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হবে। এর মধ্যে—

  • বসতবাড়িতে সবজি চাষের জন্য ১৫০ জন কৃষক,

  • লাউ চাষের জন্য ৪০ জন,

  • বেগুনের জন্য ৮০ জন,

  • মিষ্টি কুমড়ার জন্য ৮০ জন এবং

  • শসা চাষের জন্য ৮০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হবে।

প্রত্যেক কৃষককে ২০ কেজি করে সার এবং প্রয়োজনীয় বীজ সরবরাহ করা হচ্ছে।

কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন,

“সরকার কৃষকদের সহায়তা ও উৎপাদন বৃদ্ধি করতে সর্বাত্মক কাজ করছে। রবি মৌসুমে এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎসাহিত করবে এবং ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।”


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স