স্পোর্টস ডেস্ক │ কালের বাংলাদেশ
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এবার নিজের নামে টুর্নামেন্ট আয়োজন করেছেন, যার নাম রাখা হয়েছে ‘মেসি কাপ’। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল ফুটবলের ভবিষ্যৎ তারকা আবিষ্কার করা।
আর্জেন্টাইন কিংবদন্তি সামাজিক মাধ্যমে জানিয়েছেন,
“এটি শুধু টুর্নামেন্ট নয়, খেলা, সংস্কৃতি ও অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমের সঙ্গে আগামী প্রজন্মের ফুটবলের উদযাপন।”
৫২৫ রোজারিও প্রডাকশন কোম্পানি মেসি কাপে টুর্নামেন্ট পরিচালনা করবে। এতে মোট ৮টি দল অংশ নেবে। দলগুলো হল:
-
বার্সেলোনা
-
রিভার প্লেট
-
ইন্টার মিয়ামি
-
চেলসি
-
ইন্টার
-
অ্যাটলেটিকো মাদ্রিদ
-
নিউওয়েলস ওল্ড বয়েজ
-
ম্যানচেস্টার সিটি
অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্টটি ৯ ডিসেম্বর শুরু হবে এবং ১৪ ডিসেম্বর শেষ হবে। ৬ দিনের এই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে।
দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে খেলবে। মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে সরাসরি উপস্থিত থাকার সুযোগ ছাড়াও, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের টিভি বা স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা এখনও টুর্নামেন্ট কর্তৃপক্ষ ঘোষণা করেনি।
daliykalerbangladesh