জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সেভেন্থ-ডে অ্যাডভান্টেজ মারানাথা সেমিনারে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আল কারিয়া চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার এমএ ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, সেভেন্থ-ডে অ্যাডভান্টেজ মারানাথা সেমিনারের সভাপতি পাস্টার ম্যাথিও অধিকারী, অধ্যক্ষ শিরিল মিনজি, উপাধ্যক্ষ মার্ক সরেন, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন এবং সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আজাদ আলী।
সমাপনীর অংশ হিসেবে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
daliykalerbangladesh