হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
গতকাল বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির মাসিক সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
👥 সভায় উপস্থিত ছিলেন:
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আমিনুল ইসলাম
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন
ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন ও মোঃ খুরশিদ উদ্দিন
প্রধান শিক্ষিকা নাজী আছমা
কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির
ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা এমদাদুল হক
📌 গৃহীত সিদ্ধান্ত:
ভেজাল খাদ্য প্রতিরোধে অভিযান
উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত হকারমুক্তকরণ
যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা জনসচেতনতা ও উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
daliykalerbangladesh