ঢাকা | বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সফল অভিযান: ১ লাখ ইয়াবা জব্দ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আওতাধীন জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী চিকনপাতাঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিয়ানমার সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাদকের চালানটি জব্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের চেষ্টা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে টহল দলটি আগেভাগেই অবস্থান নেয়। পরে ভোররাতে সীমান্তের একটি ঝোপঝাড়ের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক (পিএসসি) বলেন, “মাদক নির্মূলে বিজিবি সর্বদা প্রস্তুত এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুব সমাজকে রক্ষা করতে আমাদের এই যুদ্ধ চলবে।”

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বিজিবি সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করেছে, যার অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স