ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাট বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নিহত এক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জয়পুরহাট জেলা প্রতিনিধি 
১৭ অক্টোবর রাত ১১:৩০ টায় পাঁচবিবি থানাধীন আওলাই ইউনিয়নের অন্তর্গত মুগর চন্ডিপুর গ্রামস্থ কাওসার আলী (৪৫), পিতা- মৃত-জমশেদ আলী, সাং- মুগর চন্ডিপুর,থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাট  তার নিজ বাড়ির বাহির হতে জমিতে দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বাড়িতে প্রবেশ করে। অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তার নিকট থেকে জানতে পারে ঋণের বোঝার কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কাওসার আলীকে দ্রুত চিকিৎসার জন্য পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিবারের লোকজন মৃত কাওসার আলীকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।  পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন সহ  স্থানীয় ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত ভিকটিম কাওছার আলী বিভিন্ন ব্যক্তি এবং একাধিক এনজিওর থেকে লোন করেছে। সময় মত ঋণের টাকা পরিশোধ করতে না পারায় সে নিজে থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।বর্তমানে পাঁচবিবি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স