ঢাকা | বঙ্গাব্দ

রাশমিকা মান্দানা-বিজয় দেবারাকোন্ডা গোপনে বাগদান, রাশমিকার সম্পর্কের কৌশল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাবিজয় দেবারাকোন্ডা গোপনে বাগদান করেছেন। শোনা যাচ্ছে, সম্প্রতি দীপাবলিও একসঙ্গে উদ্‌যাপন করেছেন তারা।

রাশমিকা জানালেন, সম্পর্কে ঝগড়া কীভাবে সামাল দেন। তিনি বলেন, সাধারণত ছোট ছোট বিষয় যেমন কোথায় যাবে, কীভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে বা বলবে না— এই প্রশ্নগুলিই সম্পর্কের ভুল বোঝাবুঝির সূত্রপাত করে।

তিনি বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে তার সঙ্গীকে থাকতে হবে যেন তিনি নিরাপদ বোধ করেন। এছাড়া জীবনের সঙ্গীকে অবশ্যই দয়াময় ও সম্মানজনক মনোভাব রাখতে হবে। রাশমিকার মতে, সম্পর্কের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, সহানুভূতিশীল মন না থাকলে পথ চলা কঠিন হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত সাত বছর ধরে সম্পর্কের বাইরে প্রকাশ্যে মুখ খোলেননি রাশমিকা ও বিজয়। তবে গুঞ্জন রয়েছে, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সম্পন্ন হয়েছে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারা বিয়ে করবেন।

সূত্র: আনন্দবাজার


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স