প্রতিবেদক:
খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ১৪২ জনের আবেদন বাতিল করা হয়েছে। সম্প্রতি অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরে ২৫ ধরনের শূন্য পদে ১ হাজার ৭৯১ জনকে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ আগস্ট এবং ২০২৫ সালের ৯ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চতুর্থ পর্যায়ে আবেদন যাচাই করার সময় দেখা যায়, একই ব্যক্তি একই পদে একাধিকবার আবেদন করেছেন।
অধিকাংশ ক্ষেত্রে আবেদনকারীরা শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃতি করে পুনরায় আবেদন করেছেন।
নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮-এর ‘ঙ’ শর্ত অনুযায়ী, কোনো প্রার্থী একই পদে একাধিক আবেদন করলে তার প্রার্থিতা বাতিল হবে। এই শর্তের ভিত্তিতে উপখাদ্য পরিদর্শক পদে ৪ লাখ ৭৮ হাজার ৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে।
বাতিলকৃত প্রার্থীদের তালিকা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
daliykalerbangladesh