ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবর ২০২৫:

‘কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইয়ুথলীড গ্লোবাল, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে। কর্মসূচিতে সহায়তা করে ইউনিসেফ বাংলাদেশ।

রবিবার সকালে নারায়ণগঞ্জের ধনকুন্ডা পপুলার হাই স্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে প্রায় ৪০ জন অংশ নেন, যাদের মধ্যে ছিলেন ইয়ুথলীড ও ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবী, পিওর আর্থ ও ইউনিসেফ প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, যুব ও সুশীল সমাজ সংগঠন, স্থানীয় এনজিও এবং পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অংশগ্রহণকারীরা “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”সহ বিভিন্ন স্লোগান দেন এবং সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান জানান। তারা সাধারণ মানুষের মধ্যে সিসা দূষণবিষয়ক লিফলেট ও স্টিকারও বিতরণ করেন।

বক্তারা বলেন, সিসা বিষক্রিয়া শিশুদের মেধা, মনোযোগ ও আচরণে মারাত্মক প্রভাব ফেলে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে।

পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, “আমাদের মাটি, পানি ও বায়ু সিসা দ্বারা দূষিত হচ্ছে। অবৈধ সিসা-অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং বন্ধে কঠোর মনিটরিং ও আইন প্রয়োগের বিকল্প নেই।”

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “যুব সমাজের মাধ্যমে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করে সিসা দূষণ রোধ সম্ভব। প্রতিটি শিশুরই নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে।”

ইয়ুথলীড গ্লোবালের ফাউন্ডার প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম ইফতি বলেন, “সিসা দূষণ রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ক্ষতিকর অবৈধ সিসা ফ্যাক্টরি বন্ধ করতে হবে।”

ধনকুন্ডা পপুলার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সিসা দূষণ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে উৎসাহিত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি গাজী রাকিবুল ইসলাম হিমেল, দৈনিক বজ্রধ্বনি প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি, ইয়ুথলীড গ্লোবালের হেড অফ কমিউনিকেশন মো. রাকিবুল হাসান, প্রোগ্রাম ম্যানেজার জিয়াসমিন আক্তার রিভা, প্রোগ্রাম এসোসিয়েট স্নেহা রানী দাসসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আলোচনা শেষে আয়োজকরা দশ দফা দাবি পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. সিসাকে “বিষাক্ত রাসায়নিক দ্রব্য” হিসেবে তালিকাভুক্ত করা।
২. শিশু ও গর্ভবতী নারীর রক্তে সিসার মাত্রা নিরূপণে জাতীয় জরিপ পরিচালনা।
৩. দেয়াল রং, শিশুদের খেলনা, খাদ্যদ্রব্য, অ্যালুমিনিয়ামের বাসনপত্রসহ সব ভোগ্যপণ্যে সিসার ব্যবহার নিষিদ্ধ করা।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স