নিজস্ব প্রতিবেদক │ ঢাকা │ ২৭ অক্টোবর ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঁচটি ক্যাটাগরির ১৬৪টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তর ও মাঠপর্যায়ের দপ্তরগুলোতে নিয়োগের জন্য সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং ভান্ডাররক্ষক পদে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশের পর পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
daliykalerbangladesh