ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ চীন সাগরে আলাদা ঘটনায় মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক ডেস্ক │ ২৭ অক্টোবর ২০২৫

দক্ষিণ চীন সাগরে পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর জানিয়েছে, দুর্ঘটনায় সংশ্লিষ্ট সব সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে একটি এমএইচ-৬০আর ‘সিহক’ হেলিকপ্টার নিয়মিত টহল মিশনের সময় বিধ্বস্ত হয়। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজন ক্রু সদস্যকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রায় আধা ঘণ্টা পর, আরেকটি নিয়মিত অভিযানের সময় এফ/এ-১৮এফ ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানটিও বিধ্বস্ত হয়। বিমানটির দুই পাইলটকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানায় মার্কিন নৌবাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “পরপর দুটি দুর্ঘটনা অত্যন্ত অস্বাভাবিক।” মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এর কারণ খুঁজে বের করব, লুকোনোর কিছু নেই।” ট্রাম্প জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—জ্বালানির সমস্যা থেকে দুর্ঘটনাগুলো ঘটতে পারে।

নৌবাহিনী ইতোমধ্যে দুটি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি দীর্ঘদিনের। অঞ্চলটি সামরিক ও কূটনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়, যেখানে যুক্তরাষ্ট্র নিয়মিত টহল ও নজরদারি অভিযান চালায়।

সূত্র: সিএনএন


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স