হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, সহকারী কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ৬৯০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হবে।
এর মধ্যে —
-
গম: ৭০০ জন কৃষক
-
সরিষা: ২,৫০০ জন
-
চিনাবাদাম: ১৩০ জন
-
সূর্যমুখী: ৭০ জন
-
পেঁয়াজ: ৩০ জন
-
মসুর ডাল: ৭০ জন
-
মুগ ডাল: ৮০ জন
-
সয়াবিন: ৩০ জন
-
খেসারী: ৩০ জন
-
অড়হর: ৫০ জন
এছাড়া প্রতিজন কৃষককে ২০ থেকে ৪০ কেজি পর্যন্ত সার দেওয়া হবে।
স্থানীয় কৃষকরা বলেন, এই প্রণোদনা তাদের কৃষি উৎপাদনে সহায়তা করবে এবং রবি মৌসুমে ফলন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
daliykalerbangladesh