ঢাকা | বঙ্গাব্দ

নাফ নদী থেকে ৪ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে একটি মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকার কাছে এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন— দুই সহোদর আব্দু রহমান (৩৮) ও আবুল কালাম (৪০), শফি আলম (১৯) এবং মনির আহমদ নামে এক রোহিঙ্গা জেলে। তাদের সবাই শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, সকালে আব্দু রহমানের মালিকানাধীন একটি নৌকা নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। পরে মিয়ানমারের জলসীমার কাছাকাছি পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।

এদিকে, মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, আরাকান আর্মি দাবি করেছে— অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স