ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়।

নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর এবং ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় ভবনটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ফলে উক্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে প্রতীয়মান হয়।

এই প্রেক্ষাপটে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন)-এর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক এসবি পুলিশ সদস্য ২৪ ঘণ্টার জন্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স