ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে” — শামসুজ্জামান দুদু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চুয়াডাঙ্গা, বৃহস্পতিবার (৩০ অক্টোবর):

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি যদি ‘না’ ভোটে যায়, তাহলে গণভোট অর্থহীন হয়ে পড়বে এবং এর রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে।
তাই গণভোটের বিষয়টি বাস্তবিকভাবে বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন,

“বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, ফলে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে কোথাও এমন নজির নেই যে সংসদে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত জোর করে আদায় করা হয়।”

বিএনপি নেতা আরও বলেন,

“যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে, তারা চায় না নির্বাচন সুষ্ঠু হোক। অনেক দেশও এই নির্বাচন সহজে মেনে নিতে পারছে না। প্রশ্ন উঠছে—আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে? অর্থাৎ একটি গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন হোক, এতে কিছু মহল বাধা দিচ্ছে।”

তিনি আরও দাবি করেন, “নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে কোনো টানাপোড়েন নেই।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স