টেক ডেস্ক:
একটি স্মার্টফোন কেনার আগে কি ভেবে দেখেছেন, ফোনটি বৈধ নাকি অবৈধ? নতুন হোক বা পুরোনো, বাজারে চোরাই বা নকল IMEI যুক্ত ফোনের সংখ্যা বেড়েই চলেছে। এমন ফোন শুধু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে ফেলে না, দেশের রাজস্বকেও ক্ষতিগ্রস্ত করে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবার ব্যবহারকারীদের জন্য সহজ একটি IMEI যাচাই ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে নতুন বা ব্যবহৃত ফোনের বৈধতা দ্রুত যাচাই করা যাবে।
এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি:
-
প্রথমে মোবাইলের কিপ্যাডে
*#06#ডায়াল করে ফোনের IMEI নম্বর বের করুন। -
এরপর
*16161#নম্বরে ডায়াল করুন। -
প্রদত্ত বক্সে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে পাঠান।
-
কিছুক্ষণের মধ্যে ফিরতি SMS এ ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে।
অনলাইনে যাচাই পদ্ধতি:
-
বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে ‘Verify IMEI’ অপশনে IMEI নম্বর লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে—‘Valid’, ‘Invalid’ বা ‘Clone’।
অবৈধ ফোন ব্যবহার করলে কী হবে:
বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না। ফলে কল, SMS বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। এছাড়া এসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিও বাড়ায়।
গ্রাহকদের পরামর্শ:
নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই IMEI যাচাই করে নিন। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে ফোনের বাক্স ও ডিভাইসের IMEI মিলিয়ে দেখুন।
daliykalerbangladesh