ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মিথিলা’স কিচেন উদ্বোধন উপলক্ষে এক্সক্লুসিভ কুকিং ও বেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জে অগ্রগামী নারী উদ্যোক্তা শেফ মিথলা বিনতে হোসেন এর উদ্যোগে মিথিলা’স কিচেন এর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার এক দিনব্যাপী এক্সক্লুসিভ কুকিং ও বেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“নারায়ণগঞ্জের হাতে রান্নার স্বাদে”

ওয়ার্কশপে প্রধানভাবে খাদ্যের মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক রান্না ও বেকিং কৌশল শেখানো এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এই কর্মশালার লক্ষ্য নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং আত্মনির্ভরশীল করে তোলা।

নারায়ণগঞ্জ চাষাড়া বালুরমাঠে রূপসী বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই কর্মশাপে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, বিজিবির হেড অফ শেফ মোঃ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মারুফা আক্তার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরিফ উদ্দিন সবুজ, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, মহিলা পরিষদের নির্বাহী পরিচালক মাহফুজা আক্তার, এবং রান্না ঘরের প্রেসিডেন্ট হালিমা খাতুন

ফুড ব্লগার শওকত মিথুন এবং শেফ হাবিবুর রহমান জহির, বোরহান উদ্দিন, মেহেদী হাসান, আয়শা ইসলাম বিথি, নাজিয়া সুলতানা ইতি সহ আরও কয়েকজন শেফ প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করেন। এছাড়া সেবার আলো যুব উন্নয়ন সংস্থা ও তাদের সহকর্মীদের সহযোগিতায় কর্মশালায় প্রায় ২০০ নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা বিভিন্ন রান্না ও বেকিং কৌশল শিখেছেন, খাদ্যের স্বাস্থ্যবিধি রক্ষা, মান নিয়ন্ত্রণ, এবং সৃজনশীল উপকরণ ব্যবহার করে নতুন নতুন খাবার তৈরির বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।

শেষে অনুষ্ঠানে সম্মানীত অতিথি এবং সফল নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মিথিলা’স কিচেন এর পরিচালক শেফ মিথলা বিনতে হোসেন বলেন, “আমার লক্ষ্য নারায়ণগঞ্জকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং তরুণ সমাজকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করা। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। নারীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই আমাদের মূল উদ্দেশ্য।”

উক্ত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জের নারী শিক্ষার্থী ও তরুণ সমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে তোলার পাশাপাশি স্থানীয় খাবারের মান উন্নয়নে বিশেষ অবদান রাখার আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স