ঢাকা | বঙ্গাব্দ

চার আসনের বিনিময়ে জমিয়তের সঙ্গে বিএনপির সমঝোতা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না।”

মির্জা ফখরুল বলেন, “বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে।”

এদিকে, বিএনপির জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড় দিয়েছে। এইগুলোতে জমিয়তের প্রার্থীরা হলেন, নিলফামারী-১ আসনে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মো. উবায়দুল্লাহ ফারুক ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স