ঢাকা | বঙ্গাব্দ

সিহাব উদ্দিনের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বন্দর প্রতিনিধি: মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিহাব উদ্দিনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাক সরাইল এলাকায় ইকবাল মেম্বারের বাড়িতে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু।

অনুষ্ঠানে মরহুম সিহাব উদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মরহুম সিহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার জালাল উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য লাভলী বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স