ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বন্দর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ২৫ নম্বর ওয়ার্ড যুবদল।
শুক্রবার বিকেল থেকে ২৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা যুবায়ের আহম্মেদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালাম বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদী। নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স