ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ–৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের পথসভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলম ইছুব খান টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবু জাফর বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য তাউলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়া উপস্থিত ছিলেন হান্নান সরকার, নুর মোহাম্মদ, পনেছ আহাম্মদ আলী, সুলতানা ভুঁইয়া, ডালিম সিকদার, পাপ্পু আহমেদ, সৈকত, বাবুল রিয়াদসহ মহানগর ও বন্দর থানা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নারায়ণগঞ্জ–৫ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় এডভোকেট আবুল কালামকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসভা চলাকালে প্রার্থী এডভোকেট আবুল কালাম সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স