ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, বন্দর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য ও বন্দর থানা বিএনপির সভাপতি 
শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আহমেদ আলী, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. শামীম ইসলাম, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফ, বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবীরসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স