ঢাকা | বঙ্গাব্দ

বন্দরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ইউসুফ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728


নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে দশ বছরের এক স্কুলছাত্রীকে (চতুর্থ শ্রেণির ছাত্রী) ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টির পর একমাত্র পলাতক আসামি মোঃ ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। 

সোমবার (২৭ এপ্রিল) রাতে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি বন্দরের দেউলি চৌরাপাড়া এলাকায় তার নানির সাথে থাকতো। গত ১২ এপ্রিল বিকেলে ভিকটিমের নানি কাজের জন্য বাইরে গেলে সেই সুযোগে প্রতিবেশী লম্পট ইউসুফ উঠানে খেলাধুলা করা অবস্থায় শিশুটির মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে যায়। সেখানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখিয়ে পালিয়ে যায়। নানি বাসায় ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন এবং পরবর্তীতে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র‌্যাব-১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে। 

অবশেষে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি ইউসুফকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ইউসুফ (পিতা-মৃত কাশেম আলী) প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুদের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স