বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সদস্য ও বন্দর থানা যুবদলের আইকনিক নেতা মিনহজ মিঠুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ও তার রাজনৈতিক অগ্রনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহলের পায়তারায় বন্দর সাবদি কলাবাগ এলাকার ব্যবসায়ী পরিচয়দানকারী হাজী রিয়াজুল ইসলাম বাচ্চু (৫৬), পিতা- মৃত হাজী আব্দুর রহমান একটি মিথ্যা ঘটনা সাজিয়ে মাত্র ১২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে যুবদল নেতা মিঠু'র বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার করেছিলেন।
পরবর্তীতে অদ্য ১৪/৭/২৫ ইং তারিখে ব্যবসায়ী বাচ্চু তিনি তার সাথে মিঠুর মধ্যে ভুল বুঝাবুঝির বিষয়টি বুঝতে পেরে নিজে বন্দর থানায় হাজির হইয়া মিনহাজ মিঠুর বিরুদ্ধে বন্দর থানায় দায়ের করা অভিযোগটি লিখিত ভাবে প্রত্যাহার করার কল্পে নিজ স্বাক্ষর যুক্ত একটি কাগজে বন্দর থানা অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেন এবং প্রত্যাহার করে নেন। যাহার অভিযোগ দায়ের এর সিরিয়াল নম্বরটি ------- (৬৪৯৯)১৩/৭/২৫ ইং।
daliykalerbangladesh