ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ বন্দরে সাংবাদিকের বাড়িতে চুরি থানায় অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728


বন্দরে বাউন্ডারি দেয়াল টপকিয়ে এক সাংবাদিকের বাড়ির ভেতর প্রবেশ করে চেইন দিয়ে তালাবদ্ধ থাকা একটি ইঞ্জিনবিহীন মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই বিষয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিক লতিফ রানা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ১২ জুলাই ভোর রাত আনুমানিক ৩-৫টার মধ্যে বন্দরের পূর্ব ফরাজীকান্দা টমটম ব্রিজ এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এই বিষয়ে দৈনিক যুগের চিন্তার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল লতিফ (লতিফ রানা) জানান, লিফান ব্র্যান্ডের এলএফ-১২৫ মডেলের অনেক পুরানো মডেলের এই গাড়িটির ইঞ্জিনে সমস্যা থাকায় গাড়িটি অচল হয়ে পড়েছিল। তাই মডিফাইয়ের উদ্দেশ্যে প্রায় ৩/৪ মাস আগে গাড়ি থেকে ইঞ্জিন খুলে চাকাসহ বাইকের চেসিসটি বাউন্ডারি করা বাড়ির এক কোনে চেইন দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। বাড়ির অন্যদিকে একটি ছোট গেট থাকায় প্রধান গেটটি মূলত তেমন একটা ব্যবহার করা হয় না। তাই এই গাড়িটি সহজে কারও চোখে পড়ার কথা না। তাছাড়া আমি এই এলাকায় বাড়ি করার পর এখনও এক বছর হয়নি এখানে বাস করছি। তাই এখানকার আশেপাশের পরিবেশ বা মানুষের গুণাগুণ সম্পর্কে আমার তেমন ভালো কোন ধারণা নেই। তাই ব্যক্তিগতভাবে আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করেও কোন প্রকার আলামত না পাওয়ায় গতকাল মঙ্গলবার বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স