ইলিশের মৌসুম চলছে। বাজারে মোটামুটি সরবরাহ থাকলেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশ কম, বাজারে ছোট আকারের ইলিশই বেশি চোখে পড়ছে।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারি বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। আর ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১৬৫০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। অন্যদিকে, নদীর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কম। তবে নদী-সাগরে যত বেশি মাছ ধরা পড়বে তত দাম কমবে। এখন মৌসুমের শুরু তাই মাছ বেশি আসছে না। যা আসছে এগুলোর মধ্যে বড় মাছ কম। বেশিরভাগ ইলিশ ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। ৫০০ গ্রামের নিচের ইলিশ রয়েছে অনেক।
daliykalerbangladesh