ঢাকা | বঙ্গাব্দ

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১০ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, এই অ্যাপ চালুর মাধ্যমে ভোটাররা সহজে নির্বাচনী তথ্য ও সেবা পাবেন, যা স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স